নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০সেপ্টেম্বর’১৯:-

ধর্ষণ করে খুন করার অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্তকে। অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ওড়িশার বিশেষ আদালত। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ওড়িশায়। আদালত সূত্রের খবর, ২০১৮ সালে ২১এপ্রিল ঠিক দুইবছর আগে, বছর ছয়ের একটি নাবালিকা শিশু কন্যা বাড়ি থেকে বিস্কুট কিনতে পাড়ার এক দোকানের উদ্দেশ্যে বেরিয়েছিল। সেই সময় অভিযুক্ত শিশু কন্যাটিকে ফুসলিয়ে নিয়ে যায় নিলিবিলি এক জায়গায়। সেখানে প্রথমে শিশুটির উপর চলে ধর্ষণের মতো অমানুসিক অত্যাচার, শেষে খুন।খবর পেয়ে পুলিশ গিয়ে কন্যাটির নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত করে জানা যায় ধর্ষণ করে খুন করা হয়েছে বছর ছয়ের শিশুটিকে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার সতেরো মাস পর শুনানি হয়। অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে ওড়িশার পকসো আদালত গত দু’মাসে নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় চারজনের মৃত্যুদণ্ড দেওয়ার মতো শুনানি ঘোষণা করেছে।