অযোধ্যায় দীপোত্‍সব : একসঙ্গে জ্বলবে ৬ লক্ষ মাটির প্রদীপ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬অক্টোবর’১৯:-

ছবি সৌজন্য অন্তর্জাল

ছয় লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে গ্রিনিজ বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে তৈরি অযোধ্যা শহর। সূত্রের খবর, বিশেষ করে সাজানো হবে সরযু ঘাটকে। ২০১৭ ক্ষমতায় এসে বিশেষভাবে এই দীপোত্‍সব শুরু করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কথিত আছে দশেরা রাম, রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসেছিল। তাদের ফেরার আনন্দে গোটা অযোধ্যা সেজে উঠেছিল। সেই থেকে নাকি দীপাবলি পালনের প্রথা।

জানা যায়, রাম, সীতা ও লক্ষ্মণের ঘরে ফেরার প্রতীকী ছবি তুলে ধরতে হেলিকপ্টারে আনা হবে তাঁদের মূর্তি। তিন দিন ধরে এখানে চলবে দীপোত্‍সব। শনিবারের এই উত্‍সবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিজির ডেপুটি স্পিকার বীণা ভাটনগর। এবং থাইল্যান্ডের থাই-ইন্ডিয়া কালচার লজের প্রেসিডেন্টও এই অনুষ্টানে উপস্থিত থাকবেন বলে জানা যায়।

Leave a Reply

error: Content is protected !!