নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম , ১৩জানুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল
২০১৯ এ শুটিং এ বিশ্বসেরা ভারত । ২১টি সোনা, ৬টি রূপা এবং ৩টি ব্রোঞ্জ পদক জিতে চীন, ইউএসএর মতো অলিম্পিক হেভিওয়েটদেরও এই বছর পিছনে ঠেলে দিয়েছে ভারত ।
ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই) এর সভাপতি রণিন্দর সিং ২০১৯ এর জন্য আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশনের (আইএসএসএফ) সামগ্রিক র্যাঙ্কিংয়ের একটি স্ক্রিনশট টুইট করে লিখেছেন, “দারুন করেছ টিম ইন্ডিয়া” ।
সর্বমোট ৩০ টি পদক নিয়ে শীর্ষে রয়েছে ভারত, চীন ১১ টি সোনা, ১৫ টি রূপা এবং ১৮ টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৬টি সোনা, ৬টি রূপা এবং ৩টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ভারতীয় শুটার এবং ফেডারেশন কর্তাদের পরিশ্রমের ফলস্বরূপ ২০১৯ ভারতীয় রাইফেল শুটিং এর জন্য নিঃসন্দেহে একটি স্মরনীয় বছর হয়ে থাকবে ।
