নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ডিসেম্বর’১৯:-

১৬০০ কোটি টাকার পুরোনো নোট ( বিমুদ্রীকরণ এর আগের নোট) দিয়ে সম্পত্তি কেনায় ভি কে শশীকলাকে নোটিশ পাঠালো আয়কর বিভাগের । তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললীতার সহায়ক ভি কে শশীকলাকে ১৫ ই অক্টোবর একটি ৬০-পৃষ্ঠার নোটিশ পাঠাল আয়কর বিভাগ এবং কিভাবে তিনি ১৬৭৪.৫০ কোটি টাকার পুরোনো নোট দিয়ে স্থায়ী সম্পত্তি কিনলেন এবং ২০১৬ এর ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে হওয়া সেই কেনাবেচার পর বিক্রেতা সেই নোট কিভাবে ব্যাঙ্কে জমা করল, এই প্রশ্নই রেখেছে আয়কর বিভাগ ।
প্রসঙ্গত , নভীন বালাজি নামে এক ব্যবসায়ীর বয়ানের ওপর ভিত্তি করে এই নোটিশ জারি করা হয়। যিনি বলেন, ২০১৬ তে তার ব্যবসায় ক্ষতির ফলে তিনি ঋণগ্ৰস্থ হওয়ার পর তার হোটেল বিক্রি করে দিতে চেয়েছিলেন। তখন তার কিছু পরিচিত লোকের সাহায্যে শশীকলার উকিল এস সেনথিল এর সাথে তার দেখা হয় এবং তিনি ১৪৮ কোটি টাকায় তার হোটেল বিক্রির সিদ্ধান্ত নেন। ২২ নভেম্বর ২০১৬ তে তিনি পুরোনো ১৪৮ কোটি টাকার বিনিময়ে তার হোটেল বিক্রি করেন। তিনি বলেন, রাত ১০:৩০ টা নাগাদ তিনটি টাটা এসি গাড়িতে করে টাকা নিয়ে আসা হয়।
