তুলে দেওয়া হল শাহিনবাগের গার্ডরেল : খুলে গেল দিল্লী-নয়ডার রাস্তা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল

খুলে দেওয়া হলো শাহিনবাগের বিক্ষোভস্থলের রাস্তার একাংশ। নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত দুমাসেরও বেশী সময় ধরে বিক্ষোভ চলছে দিল্লীর শাহিনবাগে। শাহিনবাগ সংলগ্ন একটি রাস্তা দীর্ঘদিন থেকে অবরুদ্ধ অবস্থায় ছিল। ওই রাস্তাটি দিল্লি ও নয়ডার সংযোগকারী পথ হিসেবে ব্যবহৃত হয়। শনিবার প্রায় ৭০দিন পরে খুলে দেওয়া হল সেই রাস্তা। শনিবার বিক্ষোভকারীরা পুলিশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে বন্ধ রাস্তার গার্ডরেল সরিয়ে দেন।
এতদিন থেকে রাস্তাটি বন্ধ থাকার কারণে যানজটের সমস্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দক্ষিণ-পূর্ব দিল্লির ওই এলাকাটি। সেই সমস্যার কথা উঠেছে সুপ্রিম কোর্টেও। শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করেছিল শীর্ষ আদালত। গত ৩দিন থেকে বহুবার সেই মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক হয়েছে বিক্ষোভকারীদের।
আলোচনার পর সেই বন্ধ রাস্তা খুলতে উদ্যোগী হল শাহিনবাগের বিক্ষোভকারীরা। ওই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের অংশ হওয়ায়, পুলিশ বাধ্য হয়েছিল গাড়ির মুখ ঘুরিয়ে দিতে। কিন্তু তাতেও যানজটের সমস্যা মেটেনি।

Leave a Reply

error: Content is protected !!