শাহিনবাগের বিক্ষোভ মুসলিম দেশগুলির মিলিত ষড়যন্ত্র : অভিযোগ বিধায়কের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ফেব্রুয়ারি’২০২০ :-

শাহিনবাগের বিক্ষোভকে গোটা বিশ্বের মুসলিম দেশগুলির মিলিত ষড়যন্ত্র বলে দাবি করলেন বিজেপি বিধায়ক। শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের বাল্লিয়া জেলার বৈরিয়া বিধানসভার বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, এন আর সি এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের বিক্ষোভ হল গোটা বিশ্বের মুসলিম দেশগুলির মিলিত ষড়যন্ত্র। ভারতকে দুভাগ করার জন্য মুসলিম অধ্যুষিত দেশগুলি এই ষড়যন্ত্র করছে বলে তিনি জানান।
বিতর্কিত মন্তব্যের জন্য খ্যাত সুরেন্দ্র সিং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এর মূখ্য নেতা আসাউদ্দিন ওয়েসির দিকে নিশানার তীর রেখে তাকে ভারতের শত্রু বলে দাবি করেন। তিনি বলেন, “ওয়েসির মনে ভারত বিরোধী মনোভাব আছে। ওয়েসি আমাদের দেশের শত্রু। সে ভারতে থাকলেও তার মনোভাব এবং চিন্তাধারা পাকিস্থানীদের মতো”
তিনি আরও বলেন, “যদি তার জিনের পরীক্ষা করা হয় তবে দেখা যাবে জিন্নার মতো সেও চায় ভারতকে একটি মুসলিম রাষ্ট্রে পরিণত করতে”।

Leave a Reply

error: Content is protected !!