নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি’২০২০ :-

এক মাস পূরন করল শাহিনবাগের আন্দোলনকারীরা। বৃহস্পতিবার কলকাতার শাহিনবাগের আন্দোলনকারীরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তাদের আন্দোলনের একমাস পূরন করল। শতাধিক আন্দোলনকারী, যাদের মধ্যে বেশীরভাগই একমাস ধরে নিয়মিত আন্দোলন করে যাচ্ছে, সরকারের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি বা সমাধান না পেয়েও হাল ছাড়েনি। পার্ক সার্কাস ময়দানের নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা পালনকারী আসমত জামিল বলেন, “সংঘর্ষ মাত্র শুরু হয়েছে। আমাদের গনতান্ত্রিক অধিকারের জন্য এই লড়াই আরও অনেক দূর পর্যন্ত যাবে। এটি দেখে খুব ভালো লাগছে যে দেশের সংবিধানকে বাঁচানোর জন্য চারিদিক থেকে ব্যাপকভাবে সাহায্য পাচ্ছি, মানুষ এগিয়ে আসছে।”
শাহিনবাগে গুলি চলার পর নিরাপত্তা অনেক বেশী বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক পরিমানে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার শাহিনবাগ ময়দানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যাতে যেকোনো সন্দেহজনক কাজকর্ম চোখে পরে।
আসমত জামিল আরও বলেন, “আন্দোলন শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে এবং আমরা এটিকে এভাবেই রাখতে চাই। আশেপাশে এরকম অনেক কিছু আছে যা এই আন্দোলনের পরিবেশকে নষ্ট করতে চায়। কিন্তু আমরা যথেষ্ট সচেতন রয়েছি।”