শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী আইনজীবী : কথা শোনার আশ্বাস সরকারের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে দেখা করলেন সুপ্রিম কোর্টের নিযুক্ত দুই আইনজীবী। বুধবার দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রায় ২ মাস ধরে বিক্ষোভরত মহিলাদের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে দেখা করলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত সঞ্জয় হেগরে এবং সাধনা রামচন্দ্রন। বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলতে যান তাঁরা। গত দুমাস ধরে বিক্ষোভ চলার ফলে, মূল রাস্তা আটকে থাকার জন্য যানজট এবং আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা বহুবার তুলে ধরেছে বিজেপি।
বুধবার সংবাদমাধ্যমের বাইরে বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলতে যান মধ্যস্থতাকারীরা। কিন্তু সাংবাদিকদের উপস্থিতিতেই কথা বলতে চেয়েছেন বিক্ষোভকারীরা।
সাধনা রামচন্দ্রন সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্ট আপনাদের প্রতিবাদের অধিকার বহাল রেখেছেন। আমরা আপনাদের সবার কথা শুনব। আমাদের এমন একটা সমাধান করতে হবে, যা সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে।”
সোমবার এই দুই আইনজীবীকে মধ্যস্থকারী হিসেবে নিয়োগ করে সুপ্রিম কোর্ট। বিক্ষোভকারীদের বিক্ষোভের স্থান পরিবর্তন করা, রাস্তা আটকে না রাখা এবং পথচারীদের সমস্যায় না ফেলার ব্যপারে শাহিনবাগের বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলতে বলা হয় তাদের।
আদালত জানায়, “প্রতিবা, মানুষের মৌলিক অধিকার”। এর পাশাপাশি শীর্ষ আদালত জানায়, “তবে তার পথ এবং সীমা আছে…সবাই যদি রাস্তা অবরোধ শুরু করে, সাধারণ মানুষ কোথায় যাবেন”?

Leave a Reply

error: Content is protected !!