শাহীনবাগ শ্যুটিং কাণ্ডে নয়া মোড় : ধৃত যুবক ‘আপ’ সদস্য ,জানালো দিল্লি পুলিশ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ ফেব্রুয়ারি’২০২০ :-

বিজেপি নয়, শাহীনবাগ কাণ্ডের শুটার আদতে আম আদমি পার্টির সদস্য ! এমনই চমকপ্রদ তথ্য সামনে আনল দিল্লি পুলিশ । সেই সঙ্গে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিপক্ষকে আক্রমণ করার এক নতুন অস্ত্র উঠে এলো বিজেপির হাতে । অন্যদিকে, “জয় শ্রীরাম” ধ্বনী উচ্চারণ করা আততায়ী কিছুতেই আম আদমি পার্টির কর্মী হতে পারেনা ; পুরোটাই বিজেপির নোংরা রাজনীতি বলেও মনে করছেন অনেকেই ।

অভিযুক্ত এবং তার বাবা দুজনেই এক বছর আগে আম আদমি পার্টিতে যোগ দেয় বলে জানা গিয়েছে ।ডিসিপি (অপরাধমূলক শাখা) রাজীব দেও জানান যে, ধৃত ব্যক্তির মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সেখানে WhatsApp application থেকে কিছু ছবি পাওয়া যায় যেখান থেকে স্পষ্ট প্রমাণ হয় যে অভিযুক্ত যুবক এবং তার পিতা ওই রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন । ছবিগুলিতে ধৃত যুবক এবং তার পিতার সাথে আম আদমি পার্টির বেশ কয়েকজন নেতাকে দেখতে পাওয়া গেছে ।

যদিও, ধৃত যুবকের পিতা আম আদমি পার্টির সাথে তার এবং তার ছেলের কোনরকম যোগাযোগ অস্বীকার করেছেন । তিনি পূর্বে বিএসপি দলের কর্মী ছিলেন এবং দুবছর আগে রাজনীতির থেকে সম্পূর্ণ অবসর নিয়েছেন বলে তিনি জানান ।

Leave a Reply

error: Content is protected !!