শাহীনবাগ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবে মোদী-সরকার : ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ ফেব্রুয়ারি’২০২০ :-

শাহিনবাগের আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে রাজী হল সরকার। শনিবার কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ টুইট করে জানান যে নাগরিকত্ব আইনের প্রতিবাদে শাহিনবাগে বসা আন্দোলনকারীদের সাথে কথা বলতে ও তাদের প্রশ্নের উত্তর দিতে রাজী আছে সরকার। কিন্তু সেই আলোচনা শর্তসাপেক্ষ হবে বলেও জানান তিনি। এইরকম ঘটনা প্রথমবার ঘটতে চলেছে যেখানে কোনো কেন্দ্রীয় মন্ত্রী আন্দোলনকারীদের সাথে সরাসরি আলোচনায় বসতে রাজী হলেন।

তিনি তার টুইটে বলেন, শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজী আছে সরকার। তবে সঠিক পদ্ধতি মেনে সমস্যার কথা জানাতে হবে। তবেই মোদি সরকার তাঁদের সঙ্গে কথা বলবে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তাঁদের যা ভুল ধারণা রয়েছে সব দূর করা হবে।”
প্রসঙ্গত, গত ৪৫ দিন থেকে নাগরিকত্ব আইন ও দিল্লীতে জামিয়া মালিয়ার ছাত্রছাত্রীদের ওপর পুলিশি হস্তক্ষেপের প্রতিবাদে দিল্লীর শাহিনবাগে একদল আন্দোলনকারী শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে চলেছেন।

Leave a Reply

error: Content is protected !!