মাটির তিন ফুট গভীরে উদ্ধার নবজাতক শিশুকন্যা : নামকরণ হলো ‘সীতা’

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ অক্টোবর’১৯:-

একেই কি বলে, রাখে হরি মারে কে ? মাটি খুঁড়তে গিয়ে মাটির নীচ থেকে উদ্ধার হলো এক জীবন্ত এক সদ্যোজাত শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সেখানে এক দম্পতি কয়েকজন শ্রমিকসহ এক মৃত শিশুকে কবরস্থ করতে এসে মাটি খোড়ার সময় গর্তের মধ্যে এক মাটির পাত্রে ওই জীবন্ত শিশুর সন্ধান পায়। ৩ফুট গভীরে শিশুটির কান্নার আওয়াজ পেয়ে তৎক্ষণাৎ ওই দম্পতি শিশুটিকে উদ্ধার করে তুলো ভিজিয়ে দুধ খাওয়ায় শিশুটিকে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরপ্রদেশের বরেলিতে এক স্থানীয় হাসপাতালের আইসিইউতে রাখার পর স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের কর্মীরা শিশুটির নাম দিয়েছেন ‘সীতা’। শিশুটির ওজন মাত্র এক কিলোগ্রাম, যা কোনো নবজাতকের স্বাভাবিক ওজনের থেকে অনেক কম।

Leave a Reply

error: Content is protected !!