নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ আগস্ট’১৯:-

সস্তা হয়ে গেলো স্যানিটারি ন্যাপকিন। বাজারে এলো নতুন নামে “সুবিধা”। এখন থেকে এক টাকাতেই পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন। মঙ্গলবার থেকেই দেশের ওষুধের দোকানগুলোতে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন ‘সুবিধা’ পাওয়া যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (সার ও রসায়ন মন্ত্রক) মনসুখ মনদবিয়া। তিনি বলেন, “আগামীকাল থেকেই আমরা মাত্র ১ টাকায় পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করব। ‘সুবিধা’ নামে এই স্যানিটারি ন্যাপকিন দেশের প্রায় ৫ হাজার ৫০০টি জন ঔষধি স্টোরে পাওয়া যাবে।” এখন সরকারি দোকানে পাওয়া স্যানিটারি ন্যাপকিনগুলোর প্রতিটির দাম আড়াই টাকা, চারটি ন্যাপকিন সমৃদ্ধ একটি প্যাকেটের দাম ১০ টাকা। মঙ্গলবার থেকে সেটাই পাওয়া যাবে ৪টাকায়। ২০১৯ সালের নির্বাচনী ইস্তাহারে স্যানিটারি ন্যাপকিনের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেটাই বাস্তবায়িত করা হলো।