নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ সেপ্টেম্বর’১৯:-

রাশিয়ার সাথে তৃতীয় দ্বিপাক্ষিক বৈঠক করতে বুধবার সকালে ভ্লাদিভসটক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশ মন্ত্রক টুইট করে জানিয়েছে, ভ্লাদিভসটক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়েছে। উল্লেখ্য, দুদিনের রাশিয়া সফরে গেছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাশিয়া যাওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, এই সফরে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে স্থানীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দেবেন। তাঁর রাশিয়ার সঙ্গে তৃতীয় দ্বিপাক্ষিক বৈঠকে তিনি দেখা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাছাড়া অংশ নেবেন ইস্টার্ন ইকনমিক ফোরামে যেখানে সাক্ষাত্ হবে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে।এছাড়াও পুতিনের সঙ্গে ২০তম ভারত-রাশিয়া বার্ষিক সামিটেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।