নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ আগস্ট’১৯:-

আরটিজিএস-এর মাধ্যমে এবার ডিজিটাল আর্থিক লেনদেনের সময়সীমা বাড়ালো রিজার্ভ ব্যাংক। সকাল ৮ থেকে করা যেত আরটিজিএসের মাধ্যমে আর্থিক লেনদেন কিন্তু গ্রাহকদের কথা মাথায় রেখে সময় ১ঘণ্টা এগিয়ে আনা হয়। ২৬আগস্ট থেকে সকাল ৭টা থেকেই গ্রাহকরা আরটিজিএসের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
২১ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের থেকে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহকরা আরটিজিএসের মাধ্যমে আর্থিক লেনদেনের সুযোগ পেতেন কিন্তু ব্যাংকগুলির মধ্যে ৮টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এই পদ্ধতিতে লেনদেন চলে। প্রসঙ্গত, ২০১৪ সালে কেন্দ্র ক্ষমতায় আসে ক্ষমতায় আসে বিজেপি সরকার। তারপর ডিজিটাল লেনদেনে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।