নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৫ডিসেম্বর’১৯:-

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জেরে প্রাণ হারালেন ১৫ জন, আহত বহু। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের রেওয়াতে গুড় বাইপাসের কাছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ যাত্রী নিয়ে বাসটি রেওয়াতে দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রাক আসছিল, সেইসময় বাসটির গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ধাক্কা মারে ট্রাকটিকে। সংঘর্ষের বিকট আওয়াজে এলাকার বাসিন্দারা এসে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে পাঠিয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দুটি গাড়ি যে ভাবে পরস্পর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই দেখে পুলিশের অনুমান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হসপিটালে পাঠানো হয়। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
