কোলের শিশু নিয়ে ট্রেন লাইনে মরণঝাঁপ মায়ের : বেঁচে গেল দশ মাসের শিশুকন্যা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭নভেম্বর’১৯:-

দশ মাসের শিশুকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন মা, আশ্চর্যজনক ভাবে বেঁচে গেল সন্তান। ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ু হোসুর রেল স্টেশনে। সূত্রের খবর, মঙ্গলবার কন্যাসন্তান কোলে বছর বাইশের যুবতীকে হোসুর রেল স্টেশনে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেলকর্মীদের। তাঁরা রেলপুলিশকে ঘটনার কথা জানিয়ে সতর্ক করেন। কিন্তু, ততক্ষণে পুলিশ সেখানে আসার আগেই স্টেশনে ট্রেন ঢুকে পড়লে, নিজের সঙ্গে সন্তানের মৃত্যু নিশ্চিত করতে বুকে আঁকড়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিল মা। ঘটনার খবর ছড়াতেই গোটা স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ এসে দেখে মহিলার ধড়-মুণ্ড বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।কিন্তু, আশ্চর্যজনক ভাবেই ১০ মাসের ওই শিশুটি বেঁচে গিয়েছে। তড়িঘড়ি শিশুকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভরতি করলে ডাক্তাররা জানিয়েছেন, আঘাত সামান্যই। দুশ্চিন্তার কারণ নেই। মৃতের পরিচয় জানা যায় নি। কন্যাসন্তানকে ঘিরে, নাকি পারিবারিক অন্য কোনও বিবাদের পরিণতি এই মৃত্যু, তা এখনও জানতে পারেনি পুলিশ। গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!