নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ : মুক্তি পেল জামিয়া মিলিয়া ইসলামিয়ার ৫০ জন স্টুডেন্ট |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ডিসেম্বর’১৯ :-

রোববার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলাকালীন আটক হওয়া ৫০ জন ছাত্রকে সোমবার ভোরে মুক্তি দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জনকে কালকাজি থানা থেকে এবং ১৫ জনকে নিউ ফ্রেন্ডস কলোনী থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

এর আগে রবিবার রাতে দিল্লি সংখ্যালঘু কমিশন (ডিএমসি) কালকাজি থানার এসএইচওকে সেখানে জড়িত “আহত” জামিয়া শিক্ষার্থীদের মুক্তি দিতে বা কোনও দেরি না করে একটি নামী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ জারি করেছিল।

এই কমিটি সোমবার বেলা তিনটের মধ্যে অফিসারকে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করারও নির্দেশ দেয়।

প্রসঙ্গত, অভিযোগ এই যে , রবিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া’র নিকটবর্তী নিউ ফ্রেন্ডস কলোনীতে পুলিশের সাথে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা চারটি পাবলিক বাস এবং দুটি পুলিশ গাড়ি জ্বালিয়ে দেয়, শিক্ষার্থী, পুলিশ ও দমকলকর্মীসহ প্রায় ৬০ জন আহত হয়।

পুলিশ সহিংস জনতার ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল ব্যবহার করেছে, তবে তাদের লক্ষ্য করে গুলি চালানোর কোনোরকম ঘটনাকে তারা অস্বীকার করেছে। যদিও, বিশ্ববিদ্যালয়ের বাথরুমে পুলিশের গুলি চালানোর পাশাপাশি আহত শিক্ষার্থীদের রক্তক্ষরণের ফুটেজ ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এই সংঘর্ষের সময় কোনও হতাহতের খবর অস্বীকার করেছে দিল্লি পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!