৫ বছরের শিশু ধর্ষণ : ১৫ বছরের সশ্রম কারাদন্ড ধর্ষকের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ অক্টোবর’১৯:-

ফের ধর্ষণের অপরাধে অভিযুক্তকে পনেরো বছরের কারাদণ্ড ঘোষণা করল আদালত। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের ধীনধাওয়ালি গ্রামে। সূত্রের খবর, সোমবার আদালতের বিচারক সঞ্জীব কুমার তিওয়ারি ধর্ষণের মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযুক্ত যুবক নরেশকে, ৩৭৬ ধারা অনুযায়ী পনেরো বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জানা যায় আইসক্রিমের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে নরেশ নামে যুবকটি গ্রামের একটি আখ ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির ক্ষতবিক্ষত দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরিবারের তরফ থেকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ যুবকটির বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ পেয়ে নরেশের বিরুদ্ধে মামলা রুজু করেন। গ্রেফতার করার দুইবছরের বেশি সময় ধরে পকসো আইনে মামলাটি এগোতে থাকে। আরো জানা যায় অভিযুক্ত নরেশকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সূত্রে জানানো হয়েছে তার থেকে পঁচিশ হাজার টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!