কলেজ ছাত্রীকে একবছর ধরে ধর্ষণের অভিযোগ : জামিনে মুক্ত চিন্ময়ানন্দ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ ফেব্রুয়ারি’২০২০ :-

সোমবার এলাহাবাদ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ | দীর্ঘ একবছর ধরে তরুণী ছাত্রীকে ক্রমাগত ধর্ষন করার অভিযোগে গত সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয়েছিল এই বিজেপি নেতাকে | অভিযোগকারী তরুণী শাহ্জাহানপুর আইন কলেজের ছাত্রী | চিন্ময়ানন্দ স্বয়ং ওই কলেজটি চালান |

মামলাটি প্রথমবার প্রকাশ্য আসে গত বছর ২৪ আগস্ট যখন সেই তরুণী স্যোশাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে বলা হয় “সন্ত সম্প্রদায়ের একজন প্রবীণ নেতা” তাকে যৌন হেনস্থা করে এবং হত্যা করার হুমকিও দেয় । তরুণীর বাবা স্বামী চিন্মায়ানন্দের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে পুলিশে এফআইআর দায়ের করেন | প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবীর অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে এটি তাকে ব্ল্যাকমেইল করার একটি “ষড়যন্ত্র” মাত্র ।

Leave a Reply

error: Content is protected !!