নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২নভেম্বর’১৯:-

স্বামীর দেহ রান্নাঘরে পুঁতে তার উপরে উনুন চাপিয়েই চলছিল রান্না। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার কারোন্দি গ্রামে। সূত্রের খবর, ২২ অক্টোবর আচমকাই উধাও হয়ে যান মহেশ নামে ব্যক্তি। থানায় নিখোঁজ ডায়রি করে তাঁর স্ত্রী প্রমিলা। কিন্তু মহেশের ভাই অর্জুন জানিয়েছিলেন, ভাই নিখোঁজ হওয়ার পর থেকে তাকে ও তাঁর পরিবারকে প্রমীলা কোনওভাবেই আর বাড়িতে ঢুকতে না দিতে চাইলে জোরজবরদস্তি বাড়িতে ঢুকলে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় তাঁদের। অর্জুনের অভিযোগের ভিত্তিতেই বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরের স্ল্যাবের নীচ থেকে মেলে মহেশের পচাগলা দেহ। এই শবের উপর মাটি চাপা দিয়ে তার উপর উনুন বসিয়েই রান্না করত প্রমিলা। জেরায় সে জানায়, স্বামীর অত্যাচারে অতীষ্ট হয়েই সে এই কাজ করেছে। খুন না করলে উল্টে মহেশই নাকি তাকে মেরে দিত। ওই মহিলা কীভাবে দিনের পর দিন সেখানে রান্না করতেন সেটাই আশ্চর্যের বিষয়। ধরা পড়ার পরেও সামান্য অপরাধবোধও দেখা যায়নি মহিলার চোখে-মুখে। মহিলার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।