নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ ফেব্রুয়ারি’২০২০ :-

অযোধ্যায় তৈরি হবে বিরাট রামমন্দির । বুধবার লোকসভায় এমনটাই ঘোষণা করলেন নরেন্দ্র মোদী । ৬৭.৭০৩ একর জমির ওপর মন্দির তৈরি করতে বসবে স্বশাসিত ট্রাস্ট ‘ রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ‘ । প্রধানমন্ত্রী জানান, মন্ত্রিসভা এই রামমন্দির তৈরির উদ্দেশ্যে একটি বিশেষ স্কিম পাশ করেছে ।
বুধবার প্রধানমন্ত্রী অযোধ্যার মন্দির বনাম মসজিদ মামলায় (গত ২ নভেম্বর) আদালতের রায় গ্রহণে ব্যতিক্রমী পরিণত মনোভাব দেখানোর জন্য নাগরিকদের প্রশংসা করেছিলেন। “দেশের মানুষ আদালতের আদেশ মেনে নিতে প্রচুর সংযম ও পরিণত মনোভাব দেখিয়েছে এবং এটি প্রকৃতই প্রশংসনীয়। আমি এই পরিণত মনোভাবের জন্য তাদের সালাম জানাই ”, তিনি বলেছিলেন।
রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ৬৭.৭০৩ একর জমি দান করা হয়েছে । প্রধানমন্ত্রী জানান ” মন্দির নির্মাণ সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত এই ট্রাস্ট নিজেই গ্রহণ করবে ” । অন্যদিকে, উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দান করেছে ।