নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১৯ ডিসেম্বর’১৯:-

ছবি সৌজন্য- অন্তর্জাল
বেঙ্গালুরুতে গ্ৰেফতার হলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে সাক্ষাতকারের সময় ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে গ্ৰেফতার করল পুলিশ। বেঙ্গালুরুর টাউন হলে আজ নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনে অংশগ্রহন করেছিলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বুধবার থেকে টাউন হলে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ, ১৪৪ ধারা অমান্য করে আন্দোলন করায় রামচন্দ্র গুহ সহ ১২ জনকে গ্ৰেফতার করল পুলিশ।
রামচন্দ্র গুহ বলেন, “আমি গান্ধীর ছবি হাতে নিয়ে সাংবাদিকদের কাছে সংবিধানের কথা বলায় আমাকে গ্ৰেফতার করা হল”।
তিনি সাংবাদিকদের বলেন, “পুলিশ কেন্দ্র সরকারের নির্দেশে কাজ করছে। আমরা শান্তভাবে একটি ভেদাভেদ মূলক আইনের বিরুদ্ধে লড়াই করছি। এখানে দেখুন, সবাই শান্ত ভাবে আন্দোলন করছে, কেউ উত্তেজনামূলক কাজ করছে না “।
