পাঁচ রাজ্যে বদল হলেন পাঁচ রাজ্যপাল

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ আগস্ট’১৯:-

রবিবার বিজ্ঞপ্তি জারি করে পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তেলেঙ্গনা, হিমাচল প্রদেশ, কেরল, মহারাষ্ট্র ও রাজস্থানে রাজ্যপাল নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে। নতুন রাজ্যপালরা হলেন তামিলনাড়ুর প্রদেশ বিজেপি সভাপতি ড: তামিলিসাই সৌন্দরারাজন হয়েছেন তেলঙ্গনার রাজ্যপাল। এর আগে তেলঙ্গনা ও অন্ধ্রপ্রদেশের দায়িত্ব একসাথে সামলাচ্ছিলেন অন্ধ্রের রাজ্যপাল ইএসএল নরসিমহান। হিমাচল প্রদেশের কলরাজ মিশ্রের বদলে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বন্ডারু দত্তাত্রেয় নতুন রাজ্যপাল হলেন আর কলরাজ মিশ্রকে রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে এবং এতদিন রাজস্থানের রাজ্যপাল ছিলেন কল্যাণ সিং। ৭২ বছরের দত্তাত্রেয় হায়দরাবাদ থেকে পাঁচবারের সাংসদএবং ১৯৬৫ সাল থেকেই তিনি আরএসএস–এর সদস্য। কেরলের রাজ্যপাল করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী আরিফ মহম্মদ খানকে, কেরলের রাজ্যপাল তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি পি শতাশিবনের কার্যকাল শেষ হচ্ছে। তাঁর জায়গায় দায়িত্ব নিলেন আরিফ মহম্মদ।

Leave a Reply

error: Content is protected !!