রেলের শারদীয়-ঘোষণা : ৭৮ দিনের বেতন বোনাস রূপে পাবেন সাড়ে এগারো লক্ষ রেলকর্মী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ সেপ্টেম্বর’১৯:-

শারদীয় সুখবর রেলকর্মীদের। পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকার থেকে ‘পুরস্কার’ পাচ্ছেন তারা। গত ছয় বছর থেকেই বেশ মোটা অংকের বোনাস দিচ্ছিলো রেল, এবারও সেই সুযোগ। সূত্রের খবর, প্রায় সাড়ে এগারো লক্ষ রেলকর্মীকে ৭৮ দিনের বেতন , বোনাস হিসেবে দেওয়া হবে। দশমীর ছুটির আগেই, কাজের নিরিখে এই বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। ২০১৯-২০ অর্থবর্ষে ৭৮দিনের বেতনের হিসাবে বোনাস পাবেন রেল কর্মীরা। ফলে কাজের উৎসাহ বাড়বে কর্মীদের। রেল সূত্রে খবর, এই বোনাস দিতে গিয়ে রেলমন্ত্রকের খরচ হবে , প্রায় ২০২৪ কোটি টাকা।

Leave a Reply

error: Content is protected !!