গণতন্ত্র মজবুত করতে চাই যুবসমাজের স্বপ্নপূরণ : আন্দোলনে রাহুল গাঁধী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২৭ জানুয়ারি’ ২০২০ :-

দেশের বেকারদের নিয়ে আন্দোলনে নামতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, দেশের যুবকদের সঙ্গে নিয়ে সংগঠনকে শক্ত করার নির্দেশ দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। মঙ্গলবার তিনি নিজেও জয়পুরে যাচ্ছেন যুবকদের মধ্যে একটি সম্মেলন করতে। সেই সম্মেলনে কংগ্রেসের নেতারা বেকারত্ব, বেহাল অর্থনীতি নিয়ে জেলায় জেলায় প্রচার করবেন, সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা যায়। রবিবার রাহুল গান্ধী টুইট করেও বলেন, ‘‘গণতন্ত্র দিবসে আসুন, সেই সব কোটি কোটি শিক্ষিত যুবাদের কথা ভাবি, যাঁরা রোজগার জোটানোর জন্য লড়াই করতে হচ্ছে। রোজগারের অভাব যদি যুবসমাজকে তার স্বপ্নপূরণ করতে না দেয়, তা হলে গণতন্ত্র মজবুত হবে কী করে?’’
কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ বলেন, ‘‘মোদী সরকার একবার দেশে বেকারের সংখ্যার হিসেব জোগাড়ের প্রক্রিয়া শুরু করেছিল। খোদ প্রধানমন্ত্রী প্রকাশ্যেই সে ঘোষণা করেছিলেন। কিন্তু বাস্তব ছবিটি বুঝে পিছিয়ে এসেছেন। বেকারত্বের কোনও সংখ্যাই প্রকাশ করেনি সরকার। উল্টে যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি বেকার এখন দেশে।’’

Leave a Reply

error: Content is protected !!