নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল
১২,০০০ কোটি টাকা সরাসরি ৬ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করে মাসের শুরুর দিকে একটি নতুন রেকর্ড তৈরি হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটে থার্ড গ্লোবাল পোট্যাটো কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন যে কৃষকদের কঠোর পরিশ্রম ও সরকারের নীতিমালার কারণে ভারত নির্দিষ্ট কিছু খাদ্যশস্য ও খাদ্যপণ্যের উৎপাদনে পৃথিবীর শীর্ষ তিনটি দেশের মধ্যে স্থানাধিকার করতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, “২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষকদের পরিশ্রম এবং সরকারের নীতিমালার ফলস্বরূপ শস্য ও খাদ্য সামগ্রী উৎপাদনে ভারত শীর্ষ তিনটি দেশের মধ্যে একটি হিসাবে আবির্ভূত হয়েছে” । তিনি আরও বলেন “এই মাসের শুরুতে, ছয় কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১২,০০০ টাকা কোটি স্থানান্তর করে একটি নতুন রেকর্ড তৈরি করা হয়েছিল,” ।