নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০সেপ্টেম্বর’১৯:-

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পেট্রোকেমিক্যালস এর একটি কারখানা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা এগারোটা নাগাদ, হলদিয়ার পেট্রোকেমিক্যালসের ন্যাপথা ইউনিটে। বিধ্বংসী আগুনে পাঁচ থেকে ছয় জন কর্মীকে ঝলসে দিয়েছে বলে সূত্রের খবর। আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে দমকলকর্মীরা। ছয় থেকে সাত জন গুরুতর জখমের খবর পাওয়া যাচ্ছে।