নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ সেপ্টেম্বর’১৯:-

পুজোর মরশুমে যাত্রীদের টিকিট নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয় মাথায় রেখে একগুচ্ছ পরিকল্পনা নিলো রেলওয়ে কর্তৃপক্ষ। পুজো আসতেই চলেছে, অনেকেরই টিকিট কাটাও শেষ। তাদের কথা মাথায় রেখে ট্রেন ছাড়ার অন্তত চার ঘণ্টা আগেই সংরক্ষণ তালিকা টাঙিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট স্টেশনে যাতে আসন খালি থাকলে যাত্রীদের টিকিট পেতে সুবিধা হয়। দ্বিতীয়ত অসংরক্ষিত কামরার ক্ষেত্রে বায়োমেট্রিক লিঙ্কিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে যাতে অসংরক্ষিত কামরার টিকিট যাদের, তারা আঙুলের ছাপ স্ক্যান করার পর একটি টোকেন নিয়ে আরপিএফ কে দেখিয়ে ট্রেনে উঠতে পারেন। শতাব্দী ও রাজধানীর মতো ট্রেনের ক্ষেত্রে লাইভ আপডেটের ব্যবস্থা করেছে রেল কর্তপক্ষ যাতে চলন্ত ট্রেনে কতগুলো আসন ফাঁকা রয়েছে তা যাত্রীদের সুবিধার জন্য জানিয়ে দেবেন টিকিট পরীক্ষককারীরা।