নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ আগস্ট’১৯:-

শেষে তিহার জেলে আর পাঁচটা কয়েদির মতন রাত কাটালেন, দেশে প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বারম। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হাল্কা খাবার খেয়ে, আরো পাঁচজন সাধারণ কয়েদীর মতন রাত কাটিয়েছেন, প্রাক্তন অর্থমন্ত্রী। অন্যান্য কয়েদীর মতোই কুয়ো থেকে জল পান করতে হবে তাকে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দিন কয়েক দিনের জন্য একটি বালিশ ও কম্বল পেয়েছেন তিনি। ওয়েস্টার্ন বাথরুমের ব্যবস্থার আবেদন করেছিলেন তিনি, তাকে সেই ব্যবস্থা করে দেওয়া হয়। নিজের ওষুধ ও চশমা রাখার অনুমতি মেলে। অন্যান্য কয়েদীর মতো গ্রন্থাকারে যাবার অনুমতিও মিলে। বৃহস্পতিবার রাতে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখে বাইরে হাঁটার জন্যে, তাকে অনুমতি দেওয়া হয় । এমন কি কিছুক্ষন সময় টিভি দেখেন বলে জেল সূত্রে খবর।
সূত্রের খবর, গোটা রাত চোখের পাতা এক করেনি, গভীর চিন্তায় রাত কাটিয়েছেন চিদাম্বারম। উল্লেখ্য আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে আদালত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার থাকতে হবে প্রাক্তন অর্থমন্ত্রীকে। ১৯ সেপ্টেম্বরের পর পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, শুনানির শুরু থেকেই চিদাম্বারমের আইনজীবী কপিল সিব্বল জানান, তিহার জেলে যেতে চান না তার মক্কেল। সিবিআই এর তরফে জানানো হয় ,চিদাম্বারম প্রভাবশালী নেতা। তাকে জেল হেফাজতে পাঠানো সুরক্ষিত বলে মনে করেন। জামিনে থাকলে প্রমাণ লোপাট করতে পারে বলে দাবি জানায় সিবিআই।
তিহারে সাত নম্বর সেলে প্রবেশ করার আগে দেশের অর্থনৈতিক সংকট প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন চিদাম্বারাম। প্রথম রাতে তাকে বাড়তি কোন পরিষেবা দেওয়া হয়নি বলে, তিহার জেলে কর্তৃপক্ষ জানিয়েছেন।