নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭নভেম্বর’১৯:-

বায়ু দূষনে সেরা দিল্লিতে বিক্রি চলছে বিশুদ্ধ অক্সিজেনের । কোনো মুমুর্ষ রোগীর জন্য নয় , সাধারণ মানুষের জন্য ।
মাত্র ২৯৯ টাকা দিলেই পাওয়া যাচ্ছে পনেরো মিনিটের জন্য বিশুদ্ধ অক্সিজেন। ‘অক্সি পিওর’ দিল্লি সাকেত এলাকার বাসিন্দাদের জন্য নিয়ে এসেছে বিশুদ্ধ অক্সিজেন পরিষেবা । এটি একটি অক্সিজেন বার। জানা যায়, মে মাসে ‘অক্সি পিওর’ নামে এই বারটি দিল্লি সকেত এলাকায় খোলা হয়। ‘অক্সি পিওর’ এর এক কর্মী জানান, বিশুদ্ধ অক্সিজেন শরীরে গেলে অনিদ্রার সমস্যা সহ এবং মনশান্ত, শরীরে ফুর্তি বেড়ে যায় অনেকটাই। এছাড়াও জানা যায়, সেখানে অক্সিজেন এর সঙ্গে সুগন্ধ যুক্ত করে নেওয়া যেতে পারে বাড়তি টাকার পরিবর্তে। বিশ্বের সবথেকে দূষিত শহরগুলির তালিকার মধ্যে প্রথম পাঁচের মধ্যে রয়েছে দিল্লি আর কলকাতা। ইতিমধ্যে দিল্লি দূষণ পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিক সামনে এসেছে সকলের। পরিবেশবিদ থেকে সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লি দূষণ। আশা করা যাচ্ছে এবার হয়তো কিছুটা এ পরিস্থিতি থেকে রেহাই মিলতে পারে দিল্লির মানুষের।