বাড়ছে অনলাইন ট্রেন টিকিটের খরচ : সার্ভিস চার্জের সঙ্গে যুক্ত হচ্ছে জিএসটি

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ সেপ্টেম্বর’১৯:-

দুঃসংবাদ ট্রেনযাত্রীদের জন্য। রবিবার ১ সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে আইআরসিটিসি -র ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার খরচ। আইআরসিটিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, নতুন এই নিয়মে স্লিপার ক্লাস-সহ সমস্ত নন-এসির ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটলে সার্ভিস চার্জ ১৫টাকা ও ফার্স্ট ক্লাস-সহ সমস্ত এসি ক্লাসের ক্ষেত্রে দিতে হবে ৩০টাকা। তার সাথে আলাদাভাবে যুক্ত হবে জিএসটি। জানা গেছে, উক্ত দিন থেকেই ই-টিকিটে সার্ভিস চার্জ নেওয়া শুরু করতে চলেছে রেলের সংস্থাটি। আগে এই ব্যবস্থা চালু থাকলেও বছর তিনেক আগে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার পুনরায় তা চালু করা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!