অনলাইন গেমে আসক্তি : বাবার একাউন্ট সাফ করল চতুর্থ শ্রেণীর পড়ুয়া

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬আগস্ট’১৯:-

অনলাইন গেমের আসক্ত চতুর্থ শ্রেণীর পড়ুয়া, বাবার পেটিএম অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিলো ৩৫ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের লখনোও শহরে। একটি সর্বভারতীয় ইংরেজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনলাইন গেমসে চতুর্থ শ্রেণীর ছাত্র আসক্ত হয়ে পড়ায়, দীর্ঘদিন যাবত বাবার পেটিএম একাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছিলো।

সূত্রের খবর ২০১৮ সালের ডিসেম্বর মাসে, বাবার মোবাইল থেকে লুকিয়ে একটি পেটিএম অ্যাকাউন্ট খুলে সেই বালকটি। কিছু অনলাইন গেমস ডাউনলোড করতে গেলে পেমেন্ট অনলাইনে করতে হয়। বালকটি গেমস খেলার জন্য প্রথমদিকে কম টাকার পরিমাণ ওয়ালেট থেকে মেটাতে থাকে। প্রথম অবস্থায় টাকার পরিমাণ কম থাকায় ছেলেটির বাবা বিষয়টি ধরতে পারিনি।

কিন্তু কিছুদিন আগে টাকার সরানো পরিমাণ বেড়ে যাওয়াতে, বিষয়টি নজরে আসে পরিবারের। যখন বালকটি পিতা নিজের ব্যাংক স্টেটমেন্ট দেখেন, তখন চোখ কপালে উঠে। তৎক্ষণাৎ অনলাইন প্রতারণার অভিযোগ করেন সাইবার সেলে গিয়ে। প্রথমে পুলিশ তদন্তে নেমে বিষয়টি ধরতে পারেনি।

প্রসঙ্গত, তদন্তকারীরা দেখেন যে মোবাইল নম্বরটি থেকে টাকা সরানো হয়েছে, সেই নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা হয়েছে। তারপরে পুলিশের সন্দেহ হয় বালকটির উপর। বালকটির সাথে কথা বলে পুলিশ অনেকক্ষণ। কিছুক্ষন পর নিজের অপরাধের কথা স্বীকার করে নেয়। এরপর ভীত হয়ে পড়ে, কারণ বাড়িতে গেলে বাবা তাকে প্রচণ্ড মারধর করবে বলে। তবে পুলিশ পরে দীর্ঘক্ষন বালকটির কাউন্সিলিং করায়, পরে ওই বালকটিকে বাড়িতে পাঠানো হয়।

Leave a Reply

error: Content is protected !!