মহিলা নিখোঁজে শীর্ষে মহারাষ্ট্র, দ্বিতীয় বাংলা : শিশু পাচারে মধ্যপ্রদেশ : রিপোর্ট দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ৪ ফেব্রুয়ারি’২০২০ :-

ভারতে নিখোঁজ হওয়া মহিলা সংখ্যার তালিকায় রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র | অন্যদিকে, নিখোঁজ শিশুর সংখ্যার নিরিখে এগিয়ে মধ্যপ্রদেশ | সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরো (এনআরসিবি) প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই জানানো হয়েছে |

২০১৯ সালে সুপ্রিম কোর্ট এনআরসিবি কে দেশের নিখোঁজ হওয়া সমস্ত মানুষের, (বিশেষ করে মহিলা এবং শিশুদের) তথ্য বিশ্লেষন করার দায়িত্ব দেয় যাতে নারী ও শিশু পাচারের ঘটনাগুলি মূলত কোন কোন স্থানে ঘটছে তার সঠিক ধারনা পাওয়া যায় | ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে এজেন্সি দ্বারা সংকলিত বার্ষিক ক্রাইম রিপোর্টের উরর ভিত্তি করে এনআরসিবি তাদের বিশ্লেষন কার্য সম্পাদিত করে একটি রিপোর্ট পেশ করে |

নারী পাচার (নিখোঁজ) এর তালিকায় মহারাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ | শিশু পাচারেও পিছিয়ে নেই রাজ্য | কলকাতা এবং (বাংলাদেশ সংলগ্ন) নদীয়া জেলা দুটিতে এই ধরনের সর্বাধিক ঘটনা চিহ্নিত করা গিয়েছে |

Leave a Reply

error: Content is protected !!