এনআরসি ‘র কোপে পড়া ১৯ লক্ষের আবেদন : নেই পর্যাপ্ত ট্রাইব্যুনাল কর্মীবল : দিশেহারা সরকার ও অপেক্ষমান জনতা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬আগস্ট’১৯:-

ট্রাইব্যুনাল গড়ার আগেই নাগরিকপঞ্জি তালিকা প্রকাশ পাওয়াতে সমস্যার মুখে সাধারন মানুষ। সূত্রের খবর, অসম সরকারের আট জেলায় অতিরিক্ত ২০০টি ট্রাইব্যুনাল গড়ার কথা থাকলেও, তা এখনো পর্যন্ত স্থাপন করা সম্ভব হয়নি।

উল্লেখ্য চূড়ান্ত নাগরিকপঞ্জি তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৯.০৬ লক্ষ মানুষ। সরকার অতিরিক্ত ট্রাইব্যুনাল স্থাপন না করায় অবস্থা সামাল দেওয়া কঠিন , তা বুঝতে পারছে রাজ্য সরকার। প্রসঙ্গত, দিশে হারা হয়ে সরকার সেই অতিরিক্ত ২০০ টি ট্রাইব্যুনালকে ৩৩ টি জেলায় স্থাপন করার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র দপ্তর থেকে সব জেলা শাসকের নির্দেশ গেছে কি কি প্রয়োজন আছে সেটা জানতে।

জানা গিয়েছে, সরকারের কোনো নির্দিষ্ট নির্দেশনা না থাকায় নাগরিকপঞ্জি নানা রকম সমস্যার মুখে পড়েছে। কেন্দ্র সরকার ট্রাইবুনাল আবেদনের সময় ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করেছে। কিন্তু কবে থেকে নির্দিষ্ট সময় ধরা হবে তা স্পষ্ট নেই।তার ফলে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

এরই মধ্যে, টুইট করে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানান ৩১শে আগস্ট থেকে ১২০ দিনের সময়সীমা বাধা হয়ে গেছে। নাগরিকপঞ্জি নিয়ে রাজ্য সরকার বিপাকে এবং তার ফল ভুগছেন সাধারণ মানুষ ,যারা আবেদনের অপেক্ষায় বসে রয়েছেন । অবস্থা এতটাই বেগতিক , ট্রাইবুন্যালের যা কর্মীবল রয়েছে , সেখানে এই উনিশ লক্ষের আবেদন খুঁটিয়ে দেখতে একশ কুড়ি দিন তো দূর অস্ত, বছরও পার হয়ে যেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

Leave a Reply

error: Content is protected !!