অসমে যা ঘটছে , তা উদ্বেগের বিষয় , প্রতিক্রিয়া দুরপ্রসারী : এনআরসি প্রসঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায়

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১৩ সেপ্টেম্বর’১৯ :-

সম্প্রতি আসামে নাগরিক পঞ্জিকরণ এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে । সেই তালিকায় দেখা গিয়েছে, উনিশ লক্ষেরও বেশি নাগরিকের নাম বাদ পড়েছে । এর জেরে তোলপাড় অসম তথা গোটা দেশ । পরিস্থিতি হাতের বাইরে যাওয়ায় উদ্বিগ্ন নানা রাজ্যের প্রতিক্রিয়াশীল মানুষেরা। প্রতিবেশী রাজ্য বাংলাতেও তার আঁচ পড়েছে । কলকাতায় এখন স্বাভাবিক চর্চা অসমের এই এনআরসি নিয়ে । ইতিমধ্যেই মুখ খুলেছেন বুদ্ধিজীবীমহল । চুপ করে থাকতে পারেননি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও । এবার এনআরসি ইস্যুতে ‘দ্যফোর্থ কলাম’কে সরাসরি প্রতিক্রিয়া জানালেন তিনি । এক বিবৃতিতে তিনি বলেছেন, অসমের নাগরিকদের জন্য তিনি যথেষ্ট উদ্বিগ্ন । শীর্ষেন্দু মুখোপাধ্যাযয়ের কথায় ,”অনুপ্রবেশ শুধু অসমের নয়, বাংলারও সমস্যা। এবং সমস্যাটি গুরুতরও বটে। “। তিনি মনে করেন ,এই পরিস্থিতি থেকে আমাদের নিজেদেরকেই সমাধানের পথ খুঁজে নিতে হবে । তাই তিনি আরো বলেন ,”“ অনুপ্রবেশ বন্ধ করাও জরুরি। কিন্তু, নাগরিক পঞ্জীর অছিলায় বৈধ নাগরিকদের উৎখাতের চেষ্টা দুর্ভাগ্যজনক। অসমে যা ঘটছে তা আমাদের উদ্বেগের বিষয়। এর প্রতিক্রিয়া দূরপ্রসারী হওয়ার সম্ভাবনা।”

প্রসঙ্গত , গত বছর গত বছর নাগরিক পঞ্জির খসড়া তালিকা প্রকাশের পর বাদ গিয়েছিলো প্রায় ৪০ লক্ষ নাগরিকের নাম । কলকাতা প্রেসক্লাবে তার প্রতিবাদে সভা ডেকে ছিলেন বাংলার বিদ্বজনেরা । সেই সভায় উপস্থিত ছিলেন শুভা প্রসন্ন ,জয় গোস্বামী, সুবোধ সরকার , নৃসিংহ প্রসাদ ভাদুড়ী সহ আরও অনেকেই । ওই সভায় বিদ্বজনেরা ঘোষণা করেছিলেন , তালিকা চ্যূত নাগরিকদের পাশে দাঁড়াতে অসমে ছুটে যাবেন তাঁরা । চূড়ান্ত তালিকা প্রকাশের পর পরিস্থিতি যে অত্যন্ত জটিল তা দিনের আলোর মত পরিষ্কার । ইতিমধ্যেই এই এনআরসির বিরোধিতায় সরব হয়েছে বাম থেকে ডান ছাড়াও অন্যান্য ‘নন ইন্টারেস্ট গ্রুপ’। রাস্তায় নেমে মুষ্টিবদ্ধ হাত তারা ছুড়ে দিয়েছেন এই এনআরসির প্রতিবাদে । নানা মহলের এমন পদক্ষেপে অসম বাসীর কি আদৌ কোনো সুরাহা মিলবে ? তাদের পাশে কি ফের দাঁড়াতে দেখা যাবে বাংলার বিদ্ব জনেদের ? সেটাই এখন দেখার ।

Leave a Reply

error: Content is protected !!