নাগরিকপঞ্জী থেকে বাদ ১ লক্ষ গোর্খা : সর্বোচ্চ আদালতের পথে বিনয়

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ সেপ্টেম্বর’১৯:-

অসম এনআরসিতে বাদ পড়েছেন ১ লক্ষ গোর্খা সম্প্রদায়ের মানুষ। এই ইস্যুতে সুপ্রিমকোর্টে যাচ্ছেন বিনয় তামাং । সম্প্রতি, অসমে এনআরসি নিয়ে উদ্বিগ্ন সর্বস্তরের মানুষ। এমনকি অসমের বিজেপি নেতারাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন বলে খবর। অসমে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এনআরসি থেকে, যার মধ্যে হিন্দু প্রায় ১২ লক্ষ এবং গোর্খারাও আছেন প্রায় ১ লক্ষ। আর গোর্খাদের নাম বাদ যাওয়াতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে গোর্খা জনমুক্তি মোর্চা। পশ্চিমবঙ্গে পাহাড়ের ক্ষমতায় থেকেই অসম নিয়ে মাঠে নামছে বিনয় তামাংরা। সূত্রের খবর, শুধু সুপ্রিম কোর্টই নয়, ফরেনার্স ট্রাইবুনালেও যাচ্ছেন তাঁরা। তাঁদের সঙ্গে রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন। দুর্গাপুজোর পরেই তারা এই বিষয়ে কেন্দ্রের সাথে কথা বলবে বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!