নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ আগস্ট’১৯:-

অবশেষে ৩১আগস্ট বের হতে চলেছে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা। সেই আতঙ্কে দিন কাটাচ্ছেন অসমের লক্ষ লক্ষ মানুষ। সূত্রের খবর, অসম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের বহু জনগণ তাকিয়ে রয়েছেন এই তালিকার দিকে। ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশেরও বহু মানুষ এনআরসি নিয়ে চিন্তিত। উক্ত এই এনআরসিতে যাদের নাম থাকবে না, তারা দেশহীন নাগরিক বলে বিবেচিত হবেন। তবে নাম না উঠলে পরবর্তীতে তাদের জন্য কিছু আইনগত সুবিধা থাকবে। যদিও অসমবাসীদের অভিযোগ, তালিকাতে এমন অনেক মানুষের নাম কাটা পড়েছে, যারা দীর্ঘ সময় ধরে অসমে বসবাস করছেন।
প্রসঙ্গত, একইসাথে এনআরসি তালিকা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। তৃণমূলসহ প্রতিবাদে সামিল বিরোধী দল সিপিএম ও কংগ্রেস। ওদিকে অসমেরও কিছু সংখ্যক সংগঠন এ নিয়ে ক্ষোভ দেখাতে শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে, এন আর সি নিয়ে সবস্তরের মানুষের মধ্যেই বিরূপ প্রভাব পড়েছে বলে খবর।