নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬আগস্ট’১৯:-

নাগরিকপঞ্জি তালিকা থেকে বাদ পড়ে ১৯ লক্ষ মানুষের, এবার সেই বাদের তালিকায় নাম উঠে এলো মিশন চন্দ্রযানের অন্যতম বৈজ্ঞানিক জিতেন্দ্রনাথ নাথ গোস্বামীর নাম। তাঁরই নাম নাই তালিকায়। ভারতবাসীর কাছে আজকের গর্বের দিনে লজ্জার সমান।
বিজ্ঞানী জিতেন্দ্রনাথ গোস্বামী জানান, আমরা কুড়ি বছর ধরে আহামাদবাদে থাকি। কিন্তু কোনো ভাবে আমার নাম এনআরসি তালিকায় নেই। আসামের জোরহাটে আমার পরিবার ও কিছু জমিজমা আছে।
ইতিমধ্যে নাগরিকত্বের ভবিষ্যত নিয়ে, অন্ধকারে আছে আসাম সরকার। বিজ্ঞানী জানিয়েছেন, তার দাদা হিতেন্দ্রনাথ গোস্বামী বিধানসভার অধ্যক্ষ। দাদার সাথে কথা বলে তার পরামর্শ মত, পরবর্তী পদক্ষেপ নিবেন তিনি। এনআরসি ইস্যুতে বিজেপি সরকার ঘরে ও বাইরে প্রবল চাপের মধ্যে রয়েছে। তার উপর মঙ্গল যান প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানের এনআরসি তে নাম না থাকার কারণে, বিরোধিতার মুখে পড়তে হচ্ছে সরকারকে।