৩০,০০০ টন নয়, সোনভদ্রায় সোনা মিলতে পারে সামান্য : জানাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ফেব্রুয়ারি’২০২০ :-

৩০,০০০ টন নয়, উত্তরপ্রদেশের সদ্য আবিষ্কৃত খনি থেকে পাওয়া যেতে পারে আনুমানিক মাত্র ১৬০ কিলোগ্রাম সোনা ! উত্তরপ্রদেশ সরকারের দেওয়া তথ্যে রয়েছে ভুল । মাটির নিচে সোনার স্বর্গ পাওয়ার আনন্দে ভারতবাসী যখন ভাসছে ঠিক তখনই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানায় যে এই বিপুল পরিমান সোনার কথা তাদের তরফে উত্তর প্রদেশ সরকারকে জানানো হয়নি । একটি প্রখ্যাত সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই হতাশ ভারতবাসী ।

শুক্রবার, উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার একজন খননকার্য কর্মকর্তা কে কে রাই জানান, যে সোন পাহাড়ি ও হার্ডিতে পাওয়া দুটি খনি মিলিয়ে প্রায় ৩০,০০০ টন সোনা পাওয়া যাবে, যার মূল্য ₹১২ লক্ষ কোটি । কিন্তু, আজ শনিবার, জিএসআই প্রধান এম শ্রীধর জানান যে এরকম কোনো তথ্য জিএসআই প্রকাশ করেনি ।
তিনি আরো জানান, যে উত্তরপ্রদেশে খননকার্য আশাপ্রনদিত নয় । তার কথা অনুযায়ী উত্তরপ্রদেশের খনি থেকে উদ্ধার হওয়া খনিজের পরিমাণ ৫২,৮৯৬.২৫ টন । প্রতি টন থেকে গড়ে আনুমানিক ৩.০৩ গ্রাম সোনা পাওয়া যেতে পারে । তিনি বলেন, এই পরিমাণটাও সম্পূর্ণ আনুমানিক, হ্রাস বৃদ্ধি হতেই পারে । তবে এই গড় হিসেব করে বলা যায় যে প্রাপ্ত খনিজে ১৬০ কিলোগ্রাম মত সোনা পাওয়া যেতে পারে । তিনি বলেন যে, ইউপি মাইনিং অফিসারের যে তথ্য সংবাদমাধ্যমকে দিয়েছেন তা সঠিক নয় ।

Leave a Reply

error: Content is protected !!