শেষ রক্ষা হলো না : তিনদিনের লড়াই শেষে নলকূপের গর্ত থেকে উদ্ধার শিশুর নিথর দেহ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ অক্টোবর’১৯:-

তিন দিনের লড়াই শেষে উদ্ধার হলো দুই বছরের শিশুর নিথর দেহ। ঘটনাটি ঘটেছে তামিলনাডূর তিরুচিরাপল্লীতে। গত তিনদিন আগে শুক্রবার সন্ধ্যার সময়ে ওই পরিত্যক্ত নলকূপের কাছে খেলছিল দুই বছরের সুজিত উইলসন। সেইসময় কূপে পড়ে যায় সে। তাঁর খোঁজ পাওয়া গেলেও পাথুরে জায়গাতে উদ্ধারকাজ খুব ধীরগতিতে চলছিল। কিন্তু শেষ রক্ষা হলো না।

মঙ্গলবার সকালে সরকারি সূত্রে জানা গেছে, সুজিত উইলসন নামে ওই শিশুর দেহ নলকূপের মধ্যে পচন ধরে ছিল। সরকারি ভাবে শিশুটিকে উদ্ধারের সমস্ত চেষ্টা করেও কোনো লাভ হলো না। সোমবার রাতে জানানো হয়েছিল, শিশুটিকে উদ্ধার করতে সময় লাগবে আরও ১২ ঘন্টা। কূপের মধ্যে থেকে আসা বিকট গন্ধ পেয়েই কর্তৃপক্ষের তরফে জানানো হয় মৃত্যু হয়েছে ২ বছরের শিশুর। দুর্ভাগ্যক্রমে কূপটি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে খনন কাজ বন্ধ হয়। যদিও জাতীয় ও আঞ্চলিক স্তরের রাজনৈতিক নেতারাও ওই শিশুটির উদ্ধারের জন্য প্রার্থনা করেছিলেন। মোদী, রাহুল গান্ধী, কমল হাসান, রজনীকান্ত সকলেই শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু কোনো কিছুই কাজে এল না।

Leave a Reply

error: Content is protected !!