গরীবের অর্থনীতি বিশ্লেষণ : অর্থনীতিতে নোবেল দ্বিতীয় বাঙালীর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪অক্টোবর’১৯:-

১৯৯৮ এর পর আবার নোবেল জয়ের কৃতিত্ব আর এক ভারতীয়র ঝুলিতে জমা পড়লো। প্রথম ভারতীয় হিসেবে এই স্বীকৃতি অর্জন করেছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ২০ বছর পর সেই অর্থনীতিতেই আবার ভারতবর্ষকে গর্বিত করছেন আমেরিকা প্রবাসী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দোপাধ্যায়। সোমবার তাঁর নাম ঘোষণা করা হয় নোবেল কমিটির তরফে। তবে ২০১৯ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার মোট তিনজনকে দেওয়া হচ্ছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছাড়াও যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন তাঁর স্ত্রী এসথার ডাফলো ও মাইকেল ক্রেমার।

১৯৬১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বাবা-মা দীপক ও নির্মলা বন্দ্যোপাধ্যায়, দু’জনেই অর্থনীতির অধ্যাপক ছিলেন। সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা শুরু তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দিল্লির জেএনইউ থেকে এমএ পাশ করেন তিনি। বর্তমানে ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালে তিনি পেয়েছেন ইনফোসিস পুরস্কার।

এবছর অর্থনীতিতে আরেক নোবেল প্রাপক এস্থার ডুফলোর সঙ্গে যুগ্মভাবে পুওর ইকনমিক্স বই লেখেন অভিজিৎ, যা বিপুল সাড়া ফেলে গোটা দুনিয়ায়। কারণ, গরিব মানুষের জীবনযাত্রার সঙ্গে তাঁর আচরণের কী প্রত্যক্ষ সম্পর্ক, তা নিপুণভাবে এই বাঙালি অর্থনীতিবিদ তুলে ধরেছিলেন এই বইয়ে।

Leave a Reply

error: Content is protected !!