নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ জানুয়ারি’২০২০ :-

করোনাভাইরাস নিয়ে এই মুহুর্তে ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারন নেই, জানাল স্বাস্থ্যমন্ত্রক ।
২৮শে জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “কোলকাতা, জয়পুর, চন্ডীগড় ও পাটনায় কয়েকজন কে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বিচ্ছিন্নভাবে চিকিৎসাধীন রাখলেও এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রমনের ইতিবাচক ঘটনা ঘটেনি । মোট ১৭ জন ( যাদের করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছিল ) এর মধ্যে ১৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল নেতিবাচক এসেছে ।”
“আমরা সকলকে অনুরোধ করছি ভাইরাসের লক্ষণগুলি সম্পর্কে আপনার স্ব-ঘোষণার মাধ্যমে তথ্য ভাগ করে নেওয়ার জন্য ” তিনি বলেন । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) এর তরফে সম্প্রতি জানানো হয়েছে যে করোনাভাইরাসটি ফোঁটা, সংস্পর্শ এবং ফোমাইটের মাধ্যমে সংক্রামিত হতে পারে, স্বাস্থ্যমন্ত্রক এই আপডেটটি ছড়িয়ে দেওয়ার কাজ করছে।