খারিজ হল নির্ভয়া কান্ডের আসামী বিনয়ের আবেদন : বহাল থাকছে মৃত্যুদন্ড |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ফেব্রুয়ারি’২০২০ :-

ফের খারিজ হল নির্ভয়া ধর্ষন কান্ডের মৃত্যুদন্ডে দন্ডিত আসামি বিনয় শর্মার আবেদন। শনিবার দিল্লী আদালত নির্ভয়া কান্ডের আসামি বিনয় শর্মার মানসিক অসুস্থতার আবেদন খারিজ করল। আসামি পক্ষের উকিলের আবেদন ছিল যে বিনয় শর্মা বর্তমানে মানসিক অসুস্থতায় ভুগছে, তার চিকিৎসা প্রয়োজন। কিন্তু বিচারক ধর্মেন্দ্র রানা তার এই আবেদন খারিজ করলেন। আবেদন পত্রে লেখা ছিল যে, বিনয় শর্মা মাথায় ও ডান হাতে আঘাত পেয়েছিল যার ফলে সে উন্মাদনা ও মানসিক চাপের মতো সমস্যায় ভুগছিল।
তিহার জেল কর্তৃপক্ষ আদালতকে জানায়, আসামি কোনোরকম মানসিক সমস্যায় ভুগছে না। জেলের সিসিটিভি ক্যামেরায় এরকম কোনো কিছু ধরা পড়েনি। সবটাই আসামির সাজানো গল্প।
এদিকে, নির্ভয়া ধর্ষন কান্ডের মৃত্যু দন্ডে দন্ডিত চার আসামির দৈনিক শারীরিক পরীক্ষার দায়িত্বে থাকা ডাক্তারও বলেন, এই চারজনের রোজ শারীরিক পরীক্ষা করা হচ্ছে। এরা একদম সুস্থ আছে।

Leave a Reply

error: Content is protected !!