নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ সেপ্টেম্বর’১৯:-

দাম বাড়লো মাদার ডেয়ারির দুধের। রাজধানীতে লিটারে ২টাকা করে দাম বাড়লো শুক্রবার থেকে। সূত্রের খবর, দুধের খুচরো মূল্য বেড়ে গেছে, কোম্পানি কৃষকদের কাঁচা দুধের জন্য লিটারে আড়াই থেকে তিন টাকা বেশি দিচ্ছে তাই দুধের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত। ৬সেপ্টেম্বর থেকে নতুন দাম ৫০০ মিলির প্যাকেটের দাম ২৩ টাকা এবং ১ লিটারের প্যাকেটের দাম ৪৪ টাকা। যদিও তাদের তৈরি অন্যান্য দুগ্ধজাত দ্রব্যের দামে কোনো হেরফের হয়নি বলে সংস্থা সূত্রে খবর। জনগণের ধারণা, মাদার ডেয়ারি দুধের দাম বেড়েছে, এবারে অন্যান্য দুগ্ধ সরবরাহকারী সংস্থাগুলিও দাম বাড়াতে পারে যার ফলে সমস্যা বাড়বে জনসাধারণের।