নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল
চীনের দিকে সাহায্যের হাত বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কিছুদিন যাবৎ চীনে করোনা ভাইরাসের ফলে মহামারীর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সময় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে চিঠি লিখে পাশে থাকার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী তার চিঠিতে চীনের রাষ্ট্রপতি এবং করোনা প্রকোপে বিধ্বস্ত চীনের জনসাধারনের প্রতি তার সংহতি প্রকাশ করেছেন। চীনের মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন যে এই ভয়ংকর পরিস্থিতিতে ভারত তাদের পাশে আছে। এর পাশাপাশি চীনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮১১ জন এবং আক্রান্তের সংখ্যা ৩৭,১৯৮ জন। করোনাভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। চীনের প্রায় ১৯ টি শহর তালাবন্ধ রয়েছে, যেগুলোতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে।