নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ আগস্ট’১৯:-

ফ্রান্সে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জি৭ শীর্ষ সম্মেলনে অংশ নিবেন তিনি। এই সম্মেলন মঞ্চে তিনি পরিবেশ, জলবায়ু এবং ডিজিটালাইজেশন মতো প্রসঙ্গ তুলে ধরবেন বলে জানা গেছে। সোমবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে তার। সেই বৈঠকে মূল ইস্যু কাশ্মীর প্রসঙ্গ। কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। দিনকয়েক আগে ওয়াশিংটনে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবার কথা দুজনের মধ্যে।
প্রসঙ্গত, পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রাচীনতম বাহরিনের শ্রীনাথজি মন্দিরে পুজো দিয়ে, বাহারিনের রাজধানী মানামা থেকে সরাসরি ফ্রান্সের বিযারিট্জ-এ এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি৭ সদস্য না হওয়া সত্বেও ফরাসী প্রেসিডেন্টের ব্যক্তিগত আমন্ত্রণে মোদীর এই সফর।