নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১আগস্ট’১৯:-

প্লাস্টিক বোতল দিন আর রিচার্জ নিন। এইরকমই একটা সিদ্ধান্ত নিলো ভারতীয় রেল। মহাত্মা গান্ধীর জন্মদিবস থেকে প্লাস্টিক বন্ধের ডাক দিয়েছে মোদী সরকার। সেই ভাবনা থেকেই এমন একটি সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এই অভিনব রেলের উদ্দ্যোগ বেশ সাড়া মিলছে যাত্রীদের মধ্যে, দাবি করেছেন ভারতে রেল দপ্তর। সম্প্রতি বিশ্ব উষ্ণায়নের জেরে পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ছয় ধরণের প্লাস্টিক জাত দ্রব্য নিষিদ্ধ করেছে। তার পরপরই ভারতের বিভিন্ন রেলস্টেশনে প্লাস্টিক বোতল ক্র্যাশিং মেশিন বসানোর ঘোষণা করে ভারতীয় রেল।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে আবেদন রেখেছিলেন, প্লাস্টিক বোতল ব্যবহারের পরিবর্তে অন্য জলের বোতল ব্যবহার করার জন্য। ভারতীয় রেল দপ্তর ইতিমধ্যে ঘোষণা করেছেন ১২৮ টি রেলস্টেশনে ১৬০ বোতল ক্র্যাশিং মেশিন রয়েছে। আরও বিভিন্ন স্টেশনে চারশো মেশিন বসানো হবে বলে জানিয়েছেন। এমনকি রেলের তরফে জানানো হয়েছে, যেসব যাত্রীরা নিজের জলের বোতল ক্র্যাশিং মেশিনে ফেলবে, তাদের মোবাইল ফোনে যোগ করে দেওয়া হবে রিচার্জ। এখন সময়ের অপেক্ষা রেলের এই অভিনব পদক্ষেপ কতটা বাস্তবায়িত হয়।