নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩নভেম্বর’১৯:-

বাবা ১৩বছরের মেয়েকে বিক্রি করলো, পাঁচ মাস পরে চার মাসের গর্ভবতী অবস্থায় মেয়েকে উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের বারমের জেলার। সূত্রের খবর, বারমেরের পুলিশ সুপার শরদ চৌধরী নাবালিকাকে উদ্ধার করে মঙ্গলবার বারমেরে নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, জুন মাসে বারমের থানায় এক ব্যক্তি এসে অভিযোগ করেন তাঁর ভাইঝিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে জানতে পারে সাত লক্ষ টাকায় নিজের ১৩ বছরের মেয়েকে বিক্রি করে দিয়েছিল বাবা।
নাবালিকার জেঠু জানিয়েছেন, নাবালিকার বাবা মেয়েকে নিয়ে সিওয়ানা গ্রামে পাত্রপক্ষের সঙ্গে দেখা করতে ফিরে এসে বলেন মেয়েকে মামা বাড়িতে রেখে এসেছেন। দুদিন পরে মামাবাড়িতে খোঁজ নিয়ে জানেন সেখানে জাননি তাঁরা। পরে জিজ্ঞাসা করতে মেয়ের বাবা জানান ফেরার সময় তাঁর মেয়েকে কয়েকজন মিলে অপহরণ করেছে। এ কথা জানার পরেই পুলিশে অভিযোগ করেন ওই নাবালিকার জেঠু।
তদন্ত করতে গিয়ে নাবালিকার বাবার কথায় সন্দেহ হলে তাঁকে আটক করে পুলিশ। তারপর স্বীকার করেন সাঁওলা রাম দাসপা নামের ব্যক্তির কাছে নাবালিকাকে বিক্রি করা হয়েছে। তাকে ও তার নাবালক ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ। চারজনের বিরুদ্ধেই অপহরণ, ধর্ষণের মতো একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।। পাঁচ মাস পরে সেই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয় দালালকেও। ১৫ নভেম্বর আদালতে তাকে তোলা হবে দোষীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য।