আন্তর্জাতিক স্ট্রেন্থ লিফটিংয়ে পদকজয়ী উত্তরের তিন কন্যা : মুখ উজ্জ্বল মাথাভাঙ্গার | The4thcolumn

News desk, দ্য ফোর্থ কলাম, ১৬ফেব্রুয়ারি’২০২০ :-

আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে মাথাভাঙ্গা মহকুমার নাম উজ্জ্বল করল তিন কন্যা । ইন্টারন্যাশনাল স্ট্রেন্থ লিফটিং খেলা অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে। আর খেলায় অংশ গ্রহন করেন মাথাভাঙ্গা ও শিতলখুচির ভাঐরথানা এলাকার তিন প্রতিযোগী । এই তিনজন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে ৪ টি স্বর্ণ পদক ও ২টি রৌপ্য পদক লাভ করেন।

প্রতিযোগীদের মধ্যে মাথাভাঙার মেয়ে কোয়েলি বর্মন ৪৬ কেজি বিভাগে প্রথম স্থান অধিকার করে দুটো গোল্ড মেডেল অর্জন করেন। মাথাভাঙ্গার অপর প্রতিযোগী মেঘা সাহানা ৫২ কেজি বিভাগে লাভ করেন ২টি রৌপ্য পদক । শীতলকুচি ব্লকের ভাঐরথানার কুর্শামারির প্রতিযোগী খাদিজা খাতুন ৫৮ কেজি বিভাগে দুটো স্বর্ণপদক লাভ করেন।

মাথাভাঙ্গা মহকুমার তিন কন্যার সাফল্যের খবর আসতেই খুশির হাওয়া গোটা কোচবিহার জেলার ক্রীড়া মহলে । প্রতিযোগীদের প্রত্যেকেই নানা প্রতিবন্ধকতা জয় করে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন । থাইল্যান্ডে যাওয়ার আগে প্রতিযোগীদের দিকে উৎসাহ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন মাথাভাঙ্গার মহকুমা শাসক জিতিন যাদব ।

Leave a Reply

error: Content is protected !!