নিখোঁজ মাসুদ আজহারের পরিবার : রাষ্ট্রসঙ্ঘকে সাফাই পাকিস্থানের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি’ ২০২০ :-

ছবি – অন্তর্জাল

নিখোঁজ হলেন জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের পরিবার। পাকিস্তান বিশ্বব্যাপী আন্তঃসরকারি সংগঠন ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (এফএটিএফ) কে জানায় যে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ এর প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের পরিবার নিখোঁজ হয়েছেন। মাসুদ আজহার যাকে রাষ্ট্রসঙ্ঘ দ্বারা ১ মে ২০১৯ সালে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
পাকিস্তানের দাবি, রাষ্ট্রসঙ্ঘ দ্বারা মনোনীত করা পাকিস্থানের ১৬ জন সন্ত্রাসবাদীর মধ্যে ৭ জন ইতিমধ্যে মারা গেছেন। বাকি ৯ জন যারা জীবিত আছেন তাদের মধ্যে ৭ জন তাদের আর্থিক এবং ভ্রমন সীমাবদ্ধতার থেকে রেহাই পাওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘের কাছে আবেদন জানিয়েছেন। সেই ৭ জন হলেন লস্কর-ই-তৈবার মূখ্য নেতা হাফিজ সায়েদ, লস্কর-ই-তৈবার সদস্য হাজি মহম্মদ আসরাফ, জাফার ইকবাল, হাফিজ আব্দুল সালাম ভুট্টাভি, ইয়াহ্য মহম্মদ মুজাহিদ ও আরিফ কাসমানি এবং আল কায়দার সদস্য আব্দুল রহমান। এদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রাখা হয়েছে।
পাকিস্থান জানিয়েছে, রাষ্ট্রসঙ্ঘ দ্বারা সন্ত্রাসবাদীদের যে তালিকা জারি করা হয়েছিল সেই অনুসারে মোট ৫৫০০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। পাকিস্থান এও জানিয়েছে যে রাষ্ট্রসঙ্ঘের নির্দেশ অনুযায়ী ওই ব্যক্তিরা কোনো আইনি মামলায় গ্ৰেফতার না হওয়া পর্যন্ত দিনমজুরের কাজ করে সাধারন জীবন যাপন করতে পারবেন। পাকিস্থানের দাবি যে তারা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ২২২ জন ব্যক্তির বিরুদ্ধে সাজা ঘোষনা করেছে। কিন্তু তাদের মধ্যে বেশীরভাগ ব্যক্তিকেই কিছুদিন পর রেহাই করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!